• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ

গুলশানে চাঁদাবাজির ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

Reporter Name / ৬৪৬ Time View
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামির নাম জানে আলম ওরফে গৌরব অপু। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদসহ পাঁচজন। সেদিনই গুলশান থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন শাম্মীর স্বামী আবু জাফর।

সেই মামলার দুই নম্বর আসামি অপু। মামলায় বলা হয়েছে, সেদিন ঘটনাস্থন থেকে কৌশলে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক অপু।

এ ছাড়া এই মামলায় গ্রেপ্তার অন্য অভিযুক্তরা হলেন- গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য রাজ্জাজ বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। এদের মধ্য প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড বর্তমানে চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *