• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার. মীরসরাইয়ে যত্রতত্র পার্কিং, বাড়ছে যানজট ও দুর্ঘটনা দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল বোয়ালখালীর প্রকৌশলীর বৈদ্যুতিক তার ও বাঁশ দিয়ে দফায় দফায় মারধর, পড়ে থাকা দেহের পাশে বসে ধূমপান কী হতে যাচ্ছে ডিসেম্বরে? সত্যিই কী ফিরছে শেখ হাসিনা চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের

পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার চিরকুটে লেখা ‘ঋণ আর খাওয়ার অভাবে আমরা মরে গেলাম’

Reporter Name / ২০৯৮ Time View
Update Time : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

 অনলাইন ডেস্ক :

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল ইসলাম তার স্ত্রী-সন্তানদের মেরে নিজেই আত্মহত্যা করেছেন। এসময় মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যাতে লেখা- ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে’।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পবার বামুনশিকড় এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে মিথিলা।

পুলিশ বলছে, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে, মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে- ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

স্থানীয়রা জানান, মিনারুল একসময় জুয়া খেলতেন ও মাদকাসক্ত ছিলেন। এতে তিনি অনেক টাকা ঋণ করেন। সম্প্রতি বাবার জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও আর্থিক সংকটে ছিলেন। অনেক সময় দুবেলা খাবার জুটতো না।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ নেওয়ার প্রক্রিয়া চলছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *