• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার. মীরসরাইয়ে যত্রতত্র পার্কিং, বাড়ছে যানজট ও দুর্ঘটনা দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল বোয়ালখালীর প্রকৌশলীর বৈদ্যুতিক তার ও বাঁশ দিয়ে দফায় দফায় মারধর, পড়ে থাকা দেহের পাশে বসে ধূমপান কী হতে যাচ্ছে ডিসেম্বরে? সত্যিই কী ফিরছে শেখ হাসিনা চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের

শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার.

Reporter Name / ৭২ Time View
Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চান। শেখ হাসিনার একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে দন্ডপ্রাপ্ত আসামী হিসেবে দেশে ফেরানো হবে।

“শুধুমাত্র হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে শেখ হাসিনাকে।”

এছাড়া শেখ হাসিনার জন্য ‘এয়ারক্রাফট পাঠানোর আবেদন’কে তিনি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

আর ডিসেম্বর মাস ঘিরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

২০২৪ সালের জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানের মুখে অগাস্টের পাঁচ তারিখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

কয়েক মাস আগে তিনি গণমাধ্যমের বরাতে জানান যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন।

তবে, এবারই প্রথম তার ফেরার কোন তারিখ সামনে এলো।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা নয়। তাঁর হস্তান্তর নিয়ে আলোচনা ভারতের সঙ্গে হবে। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।

সরকারের কর্মকাণ্ড জানাতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।

শেখ হাসিনার দেশের আসতে চাওয়ার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এই আলোচনা তাঁর সঙ্গে নয়। আলোচনা হবে ভারতের সঙ্গে। একজন মারাত্মক অপরাধী তাঁর সাঙ্গোপাঙ্গসহ ভারতে আছেন। তিনি দণ্ডপ্রাপ্ত। সুতরাং তিনি আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে না, ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *