• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈদ্যুতিক তার ও বাঁশ দিয়ে দফায় দফায় মারধর, পড়ে থাকা দেহের পাশে বসে ধূমপান কী হতে যাচ্ছে ডিসেম্বরে? সত্যিই কী ফিরছে শেখ হাসিনা চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন

বৈদ্যুতিক তার ও বাঁশ দিয়ে দফায় দফায় মারধর, পড়ে থাকা দেহের পাশে বসে ধূমপান

Reporter Name / ৯ Time View
Update Time : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দৈনিক আজকালের দর্পণ ডেক্স: শুক্রবার , ১৩ নভেম্বর

দফায় দফায় মারধরের পর দোকানের স্ল্যাবের ওপর ফেলে রাখা হয় অচেতন যুবককে। এরপর মারধরে অংশ নেওয়া একজন অচেতন ওই যুবকের পাশে বসে ধূমপানও করেন। গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের দক্ষিণ পতেঙ্গার চরপাড়া এলাকার গোল্ডেন ব্রিকস রোডে শাহ আলম মাঝির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোবারক ইসলাম (২৬)। তিনি আব্দুল মাবুদ ও আমেনা বেগমের বড় ছেলে। তার পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গা লালদিয়ার চরে বসবাস করত। তবে সরকার সেখান থেকে বাসিন্দাদের উচ্ছেদের পর চার বছর ধরে আমেনা বেগমের বাপের বাড়ি চরপাড়ায় বসবাস করে আসছেন মোবারক ও তার পরিবারের সদস্যরা।

চরপাড়া এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সাইকেল চুরি করেছেন এই সন্দেহ থেকে মুসা মিয়া (৬৫) নামের স্থানীয় এক বাসিন্দা তার ছেলেদের নিয়ে দফায় মোবারককে মারধর করেন। এতেই তার মৃত্যু হয়। পুলিশ মুছাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। পরিবারের বাকি সদস্যরা গা ঢাকা দিয়েছেন।

নিহত মোবারকের মরদেহের পাশে বসে সিগারেট পান করছেন অভিযুক্ত মুচা। ছবি : ভিডিও থেকে নেওয়া

মোবারক হত্যার ঘটনায় গতকাল রাতে তার বাবা আব্দুল মাবুদ বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয় মুছা মিয়া ও তার তিন ছেলেসহ মোট চারজনকে।

গতকাল রাতে চরপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, পরিস্থিতি থমথমে। ওই এলাকার দোকানদার শাহ আলম মাঝি ঘটনাটি দেখেছেন। তিনি বলেন,বিকেল ৩টার দিকে এভারগ্রিন কটন ফ্যাক্টরির সামনে থেকে মোবারককে ধরে নিয়ে যান মুছা মিয়া ও তাঁর ছেলে হাবীব। নির্মাণাধীন ইন্ডাস্ট্রির মাঠে নিয়ে বাঁশ দিয়ে মারধর করা হয়। এরপর হাত-পা বেঁধে তাঁকে নেওয়া হয় নির্মাণসামগ্রীর গুদামে। সেখানে চলে টানা দুই ঘণ্টা পাশবিক নির্যাতন।

নিহত মোবারকের মা আমেনা বেগম বলেন, ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হন মোবারক। এটাই ছিল তার শেষ দেখা। এরপর ফোনে শোনেন কারা যেন তার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। মোবারক আগে একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করতেন, চাকরি ছেড়ে এখন নিয়মিত বসতেন বাবার চায়ের দোকানে। মুছা পরিবারের সঙ্গে তাদের পূর্বের কোনো শত্রুতা ছিল না।

স্থানীয় সূত্র বলছে, মুছা মিয়ার বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি নির্মাণাধীন কেএনএএফ ইন্ডাস্ট্রির তত্ত্বাবধায়ক।


নিহত মোবারক ইসলাম

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ আলী দৈনিক আজাদীকে বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনের হাতে আটক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মুছা মিয়াকে আজ শুক্রবার আদালতে পাঠানোর হয়।

মামলার বাদী ও নিহত মোবারকের বাবা আব্দুল মাবুদ বলেন, আমার ছেলেকে যারা পিটিয়ে মেরেছে, তাদের যথাযথ শাস্তি হোক যাতে আর কোনো বাবা ছেলেহারা না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *