আজকালের দর্পণ ডেক্স:
বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ রেলওয়েতে যোগদান করার পর থেকে রেলওয়ের মান উন্নয়নে ও আধুনিকায়নে যেসব মানবিক ব্যক্তিত্বরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন , তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, দায়িত্বশীল নেতৃত্ব এবং পেশাগত দক্ষতার মাধ্যমে রেলওয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত করেছে। 
প্রকৌশলী মো. আফজাল হোসেন ১৯৬৮ সালের ৩১ ডিসেম্বর টাঙ্গাইল জেলার চৌবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি মেধাবী ও অধ্যবসায়ী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জটঊঞ)। ১৯৯১ সালে তিনি প্রথম বিভাগে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ইটঊঞ)-এ মাস্টার্স অব আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (গটজচ) অধ্যয়নে অংশগ্রহণের মাধ্যমে
জ্ঞান ও দক্ষতার ভিত্তিকে আরও দৃঢ় ভূমিকা পালন করেন। এই বিষয়ে
বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মৃত আব্দুর রশিদ এর সুযোগ্য পুত্র মোঃআলী বাদল
রেল কর্মচারীর,সন্তান চট্টগ্রাম তিনি বলেন,
কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ১৩তম বিসিএসের প্রকৌশল ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ রেলওয়েতে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। রেলওয়েতে যোগদানের পর তিনি মৌলিক প্রশিক্ষণ, চূড়ান্ত প্রশিক্ষণসহ দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশ নেন, যা তার প্রযুক্তিগত ও প্রশাসনিক দক্ষতাকে সমৃদ্ধ করেছে। বর্তমানেও তিনি বাংলাদেশ রেলওয়ের একজন একনিষ্ঠ কর্মকর্তা হিসেবে বর্তমান সরকারের মান মর্যাদা রক্ষার্থে বাংলাদেশ রেলওয়ে কে আরো উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার মন মানসিকতা নিয়ে মানবিকতার কল্যাণে বাংলাদেশ রেলওয়ে কে প্রথম শ্রেণীর রথযাত্রা হিসেবে বাংলাদেশের গণমানুষের যাত্রীর পরিবহনের মাত্র বাহন হিসাবে বাংলাদেশ রেলওয়ে কে এত বিশ্বের কাছে উচ্চ শিখরে পৌঁছে দিয়ে যাচ্ছেন এই মানবিক ব্যক্তি বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন।
এছাড়াও তিনি রেলওয়ে কর্মজীবনে তিনি ধাপে ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন—সহকারী নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী), প্রধান প্রকৌশলী (পশ্চিম), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং সর্বশেষ মহাপরিচালকের দায়িত্বে নিয়োজিত হয়েছেন। ঢাকার টঙ্গীতে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ, খুলনাুমোংলা রেললাইন নির্মাণ, পদ্মা সেতু রেল সংযোগসহ অনেক জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে তিনি প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এসব প্রকল্প দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মৃত আব্দুর রশিদ এর সুযোগ্য পুত্র মোঃআলী বাদল
রেল কর্মচারীর,সন্তান তিনি আরো বলেন বাংলাদেশ রেলওয়ের একনিষ্ঠ কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের বাংলাদেশ রেলওয়ে যোগদানের পর থেকে রেলের প্রতিটি কর্মকান্ড দৃঢ় গতিতে এগিয়ে চলেছে। যাহা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের দুর্দান্ত প্রকৌশলী মোঃ আফজাল হোসেন বাংলাদেশ রেলওয়ের অগ্রগতি কামনায় বাংলাদেশ সরকারের অর্থনীতিতে আরো উন্নয়নশীল গতিধারা বয়ে আনতে এই গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের মোহাম্মদ আফজাল হোসেন।