তারিখ : ০৭/১০/২০২৬ খ্রিঃ
প্রেস বিজ্ঞপ্তি
বিষয় : বারইয়ারহাট প্রেস ক্লাবের ২০২৬–২৭ ইং সনে গঠিত পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।
এতদ্বারা বারইয়ারহাট প্রেস ক্লাবের ২০২৬-২৭ ইং সনে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে বর্তমানে দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ-সম্পাদক, সহ-অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্য/সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, বর্তমান পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণসহ সমসমায়িক কিছু গুরুত্বর উত্থাপিত বিষয়াদীর কারণে জরুরী ভিত্তিতে বারইয়ারহাট প্রেস ক্লাবের ২০২৬-২৭ ইং সনে গঠিত পূর্ণাঙ্গ কমিটি পদে নিয়োজিত সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ-সম্পাদক, সহ-অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্য/সদস্যদের সদস্যপদ বিলুপ্তসহ বারইয়ারহাট প্রেস ক্লাবের সকল প্রকার কার্যক্রম – স্থগিতাদেশ এর পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটির সকল কার্যক্রম বন্ধসহ বাইয়ারহাট প্রেস ক্লাবের ২০২৬-২৭ ইং সনে গঠিত পূর্ণাঙ্গ কমিটি অদ্য ০৭/০/২০২৬ ইং তারিখ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
আরোও বিশেষ ভাবে উল্লেখ্য যে, কোন ব্যক্তি উক্ত বারইয়ারহাট প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে কিংবা উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বহুল প্রচারিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথের পরিচয়ে কোন মহল কিংবা প্রতিষ্ঠানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা, অর্থ আদায়সহ বেআইনী কার্যকলাপে লিপ্ত হইলে তৎজ্জন্য বারইয়ারহাট প্রেস ক্লাব তথা দৈনিক আজকালের দর্পণ পত্রিকা কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকিবে না। এ বিষয়ে সকলকে সর্তকতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বারইয়ারহাট প্রেস ক্লাবের ২০২৬–২৭ ইং সনে গঠিত পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি বিলুপ্তির বিষয়টি এতদ্ব বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলো।
#বিষয়টি অতীব জরুরী…..
ধন্যবাদান্তে,
জীবন কৃষ্ণ দেবনাথ
প্রকাশক ও সম্পাদক Ñদৈনিক আজকালের দর্পণ
ও প্রতিষ্ঠাতা সভাপতি
বারইয়ারহাট প্রেস ক্লাব
বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম।
মোবাt 01976-523099, 01977-523099
অনুলিপি:
১) সংসদ সদস্য, জনাব নুরুল আমিন (এমপি), মীরসরাই-১, চট্টগ্রাম।
২) উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীরসরাই উপজেলা প্রশাসন, মীরসরাই, চট্টগ্রাম।
৩) অফিসার ইনচার্জ, মীরসরাই থানা, মীরসরাই, চট্টগ্রাম।
৪) অফিসার ইনচার্জ, জোরারগঞ্জ থানা, মীরসরাই, চট্টগ্রাম।
৫) অফিস নথি।