• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা

Reporter Name / ৫৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

জীবন কৃষ্ণ দেবনাথ (মীরসরাই থেকে ফিরে) :

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ের মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে র‌্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সহকারী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের সম্মানে কেক কাটা ও লাল গোলাপ উপহার দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলমের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম (ভূঁইয়া) আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তাঁরা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষার্থীর জীবনে বাবা-মায়ের পর শিক্ষকের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল ও বিনয়ী হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সম্মান করা মানে জ্ঞান ও শিক্ষার প্রতি সম্মান দেখানো।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও সাবেক সহকারী শিক্ষক আশুতোষ দাশকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *