• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন

সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১০৪৩ Time View
Update Time : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

 

মো. রমিজ আলী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও ঘি তৈরি ও বিক্রির দায়ে আলোচিত ‘ভাবির হোটেল’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার পৌরসদরের উত্তর বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো. জাহেরুল হক, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে দেখা যায়, কোনো ধরনের লাইসেন্স ছাড়াই হোটেলটিতে মিষ্টি, দই ও ঘি জাতীয় খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল।

এ বিষয়ে ইউএনও ফখরুল ইসলাম বলেন,

> “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে ভাবির হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, যথাযথ লাইসেন্স গ্রহণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত মিষ্টিজাত খাদ্য উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *