• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ

চট্টগ্রামে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর প্যাসিফিক জিন্স পরিদর্শন

Reporter Name / ১০৬৫ Time View
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সম্প্রতি প্যাসিফিক জিন্স পরিদর্শন করেছেন। এ সময় তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গুরুত্বপূর্ণ এই সফরকে কেন্দ্র করে প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় টেকসই উৎপাদন, উদ্ভাবন, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। আলোচনায় দেশীয় শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে একটি সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়।

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম তানভীর অতিথিদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এমন দুই গুণী ব্যক্তিত্বকে স্বাগত জানাতে পেরে গর্বিত, যাঁদের দূরদর্শিতা ও নিষ্ঠা বাংলাদেশের বাণিজ্য ও শিল্পের ভবিষ্যৎ রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই বৈঠক আমাদেরকে আরও উদ্ভাবনী ও উৎকর্ষমুখী হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

সফরের শেষ পর্যায়ে অতিথিরা প্যাসিফিক জিন্সের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেন, যেখানে পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি, শ্রমিকবান্ধব পরিবেশ এবং ডিজিটাল রূপান্তরের অগ্রগতি তুলে ধরা হয়। এ সফরকে ঘিরে প্যাসিফিক জিন্সের পরিবেশ–সচেতন ও দায়িত্বশীল শিল্পনেতৃত্বের প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে বলেও কর্মকর্তারা জানান। প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *