• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ

চার দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল শুরু

Reporter Name / ৭৯৯ Time View
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বৈরি আবহাওয়ায় টানা চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি ইঞ্জিনচালিত নৌযান (সার্ভিস ট্রলার) নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ৭৭ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে নৌপথটিতে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট সার্ভিস ট্রলারের টিকিট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এসবি রাফিয়া ও এসবি আশিক নামে দুটি নৌযান সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুটি নৌযানে ৭৭ জন যাত্রী এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিলো। যাত্রীরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে যেতে না পেরে তারা টেকনাফে আটকে পড়েছিলেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, চার দিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যসংকট দেখা দিয়েছিল। নৌযান চলাচল শুরু হওয়ায় সেই সংকট কেটে যাবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নিম্নচাপ ও অমাবস্যার কারণে সাগর উত্তাল ছিল। তাই বৃহস্পতিবার থেকে গত রোববার পর্যন্ত কোনো নৌযান টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে চলাচল করেনি। তবে গতকাল দুটি নৌযান টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *