• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

Reporter Name / ৯৫১ Time View
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

জীবন কৃষ্ণ দেবনাথ:

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হালুক গোরগুনের সঙ্গে তুরস্কের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রধান উপদেষ্টার কার্যালয়। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সিএসএসবি) সরাসরি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অধীনে কাজ করে। খবর বিডিনিউজের।

এ সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে। পাশাপাশি তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশের সমরাস্ত্র ক্রয়–বিক্রয় ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ব্যবস্থাপনাও করে এসএসবি।

গত জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য তুরস্ককে আহ্বান জানান।

জবাবে ওমের বোলাত বলেন, টেক্সটাইল খাত ছাড়াও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও বৈচিত্র্যময় করা সম্ভব। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *