• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মৃত দুর্গন্ধযুক্ত পচাঁ মুরগি—প্রশাসনের নজরদারি জরুরী চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আকাশপথে যুদ্ধের আবহে ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে বৃহত্তর অঞ্চলে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের

চট্টগ্রামের নতুন ডিসি আব্দুল আউয়াল, উপসচিব হলেন ফরিদা খানম

Reporter Name / ৮০৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৫১ অপরাহ্ণ

দর্পণ ডেক্স :চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি এর আগে নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ থেকে বদলি করে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।

অন্যদিকে, চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন জেলা প্রশাসক শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *