• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মৃত দুর্গন্ধযুক্ত পচাঁ মুরগি—প্রশাসনের নজরদারি জরুরী চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আকাশপথে যুদ্ধের আবহে ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে বৃহত্তর অঞ্চলে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা

Reporter Name / ৪৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন


সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মীরসরাই প্রতিনিধি:
সম্প্রতি চট্টগ্রামের মীরসরাইয়ে একজন গণমাধ্যম কমীর্র মমার্ন্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তার শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা যায় যে, স্থানীয় মীরসরাইয়ের উপজেলার সংবাদপত্রের জগতের শুরু থেকেই দৈনিক আজকালের দর্পণ পত্রিকার মীরসরাই প্রতিনিধি হিসেবে আহত আবদুল মান্নান রানা সাংবাদিকতার দায়িত্ব পালন করেন।

বর্তমান তিনি ঢাকার একটি পত্রিকায় কর্মরত অবস্থায় মীরসরাইয়ে সড়ক পারাপারের সময় বিপরীতে দিক থেকে আসা স্থানীয় বিএসআরএম শিল্প প্রতিষ্ঠানের ড্রাম ট্রাকের ধাক্কায় মমার্ন্তিক ভাবে আহত হয়ে এ সাংবাদিকের শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার দিন উপস্থিত লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান।খবর পেয়ে তার সহকর্মী অপরাপর সাংবাদিকরা দ্রুত সেখানে গিয়ে তার খবরাখবর নেন। এবং অবস্থা বেগতিক দেখা দিলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক) হাসপাতালে নিয়ে যান।

সূত্র জানায়, ১৯ জানুয়ারি (রবিবার) দুপুরের দিকে সাংবাদিক আবদুল মান্নান রানা মীরসরাই সদরস্থ ওভারব্রিজ এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে আসা বিএসআরএম কোম্পানির একটি স্ক্রাববাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকা তার দুই পায়ের ওপর দিয়ে যাওয়ায় দুই পা—ই থেতলে যায় বলে জানা গেছে।

সাংবাদিক আবদুল মান্নান রানা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘জনতা’ পত্রিকার মীরসরাই উপজেলা প্রতিনিধির দায়িত্ব রত:। সহকর্মী অপরাপর সাংবাদিকরা তার এহেন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দুর্ঘটনার দানব বিএসআরএম গাড়ি আটক ও এর চালকের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনায রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এদিকে, দৈনিক আজকালের দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ বলেন, সম্প্রতি মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘনায় দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সাবেক মীরসরাই প্রতিনিধি আবদুল মান্নান রানা স্থানীয় বিএসআরএম শিল্প প্রতিষ্ঠানের স্ক্র্যাপ বহনকারী ড্রাম ট্রাকের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসকরা তার শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন করতে বাধ্য হন।

জানা যায়, রাজধানী ঢাকার ট্রমা হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক আজকালের দর্পণকে বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নার রানার দুটি পায়ের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা বহু চেষ্টা করেও তার দুটি পা রক্ষা করতে পারিনি। কারণ ড্রাম ট্রাকের ধাক্কার স্পীড এতো বেশী ছিল যে যাতে করে সাংবাদিক আবদুল মান্নান রানার দুটি পা ঘটনাস্থলে মারাত্নক ভাবে বিকল হয়ে যায়। যার কারণে আমরা শত চেষ্টা করেও তার পা রাখতে পারিনি।

তবে এ বিষয়ে সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ বলেন, অভিযুক্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকতার্ কর্মচারীরা আবদুল মান্নান রানার পরিবারের খোঁজখবর ও চিকিৎসার ব্যয়ভার বহন না করাতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে, আহত সাংবাদিক আবদুল মান্নান রানাকে দেখতে ও তার চিকিৎসার খবরাখবর রাখতে সম্পাদক নিজেই ছুটে যান তার পৈত্রিক বাড়ীতে এবং তার পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন ও দোয়া কামনা করেন।

অপরদিকে, তার পরিবারের ২ ছেলে সন্তান ও স্ত্রী ও পরিবারের সকল সদস্যগণ তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে ব্যাপক হিমশিম খাচ্ছে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার এ দুরহ অবস্থার জন্য তার পরিবার ও ছেলে সন্তান স্ত্রীসহ সকলে অত্যন্ত বিপর্যয়ের মুখে পড়েছে ও অতি কষ্টে দিতাতিপাত করছে। সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ আহত সাংবাদিক আবদুল রানার সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতা কামনাসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথ আরো বলেন, সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবিÑতারা আমাদের চারপাশের বাস্তবতা, সমস্যা, সাফল্য ও সংকটকে তুলে ধরেন নিরপেক্ষভাবে। তাই বলা হয়, “সাংবাদিক হলো সমাজের আয়না।” এই আয়নাকে সঠিকভাবে সচল রাখতে হলে তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি নৈতিক ও সামাজিক কর্তব্যও।

কারণ, একজন সাংবাদিক যখন সত্য প্রকাশের জন্য কাজ করেন, তখন অনেক সময় তাকে নানা ঝুঁকি, হুমকি এমনকি শারীরিক আক্রমণের শিকার হতে হয়। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েই মানুষের অধিকার, দুর্নীতি, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে কথা বলেন। যখন কোনো সাংবাদিক আহত হন, তখন তা শুধু একজন ব্যক্তির ক্ষতি নয় এটি পুরো সমাজের জন্য একটি সতর্ক সংকেত। এটি দেখায় যে, সত্য বলার পথ কতটা কঠিন হয়ে উঠছে। তাই এ সময় সমাজের সকল শ্রেণির মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা মানসিক ও শারীরিকভাবে শক্তি ফিরে পান এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহিত হন।

এছাড়া রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের দ্রুত বিচার করা এবং একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা না পেলে একটি গণতান্ত্রিক সমাজ কখনোই সুস্থভাবে এগোতে পারে না। পরিশেষে বলা যায়, সাংবাদিকরা আমাদের চোখ ও কান। তাদের ওপর আঘাত মানে সত্যের ওপর আঘাত।

তাই আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানো মানে সত্য, ন্যায় এবং মানবতার পাশে দাঁড়ানো। এটি কেবল একটি দায়িত্ব নয়, বরং একটি সচেতন সমাজ গঠনের অপরিহার্য অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *