• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আকাশপথে যুদ্ধের আবহে ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে বৃহত্তর অঞ্চলে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ৪০ শিক্ষার্থী ঢামেকে

Reporter Name / ৫৬৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছে।                                                                                    আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে আসা কয়েকজন শিক্ষার্থীরা নাম জানা গেছে। তারা হলো আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮) ও নেহাল (২০)।

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের ৪০ জনকে ঢামেকে নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকাসংঘর্ষে আহত শিক্ষার্থীদের ৪০ জনকে ঢামেকে নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

আহত শিক্ষার্থীরা জানায়, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে তারা আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.