• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মৃত দুর্গন্ধযুক্ত পচাঁ মুরগি—প্রশাসনের নজরদারি জরুরী চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিম্নচাপে উত্তাল সাগর: ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

Reporter Name / ১১০১ Time View
Update Time : সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর।      

এ পরিস্থিতিতে দেশের ১৫ জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এছাড়াও আবহাওয়া অধিদফতর সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানিয়েছে।

এদিকে, রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কুতবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট।

মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশকিছু অংশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.