• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ

কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ

Reporter Name / ৫৩৭ Time View
Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

আজকালের দর্পণ; চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অপর এক অভিযানে কোস্টগার্ড ৪টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকা দামের ৪ টন কয়লা ও ৫২০ লিটার কেরোসিন জব্দ করে। এ সময় তিনটি সাম্পান বোট ও একটি লাইফ বোটও জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গত রোববার বিকেলে কোস্টগার্ডের আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, অভিযানকালে চারটি বোটে তল্লাশি চালিয়ে ৪ টন কয়লা এবং ৫২০ লিটার কেরোসিন জব্দ করা হয়েছে। অভিযানকালে চারটি বোটও জব্দ করা হয়।

এর আগে গত ৯ মে রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী–০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ও টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দ করা আনুমানিক প্রায় ৪ লাখ টাকা মূল্যের ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন।

কোস্টগার্ড জানায়, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *