• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ

শাহ আমানতে ২২ লাখ টাকার দেশি বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

Reporter Name / ৫০১ Time View
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

 মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি–বিদেশি প্রায় ২২ লাখ টাকার সমমূল্যের মুদ্রা জব্দ করা হয়েছে। মুদ্রা পাচারের অভিযোগে সংযুক্ত আরব–আমিরাতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

গত রোববার রাত আটটার দিকে বিমানবন্দর এভসেক, কাস্টমস, ডিজিএফআই, এনএসআইয়ের তল্লাশির মাধ্যমে এসব মুদ্রা ও জড়িত যাত্রীকে আটক করা হয়। গতকাল সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক যাত্রী মোহাম্মদ আব্দুল মজিদের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়ায়। তার কাছ থেকে ৪ হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি রিয়াল এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা জব্দ করা হয়।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে আচরণ সন্দেহজনক মনে হলে মজিদকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ঘোষণা বহির্ভূত দেশি–বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছ। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *