• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মৃত দুর্গন্ধযুক্ত পচাঁ মুরগি—প্রশাসনের নজরদারি জরুরী চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে ভাগিনার ছুরিকাঘাতে প্রাণ গেল মামার

Reporter Name / ৯২৪ Time View
Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

 

‎মীরসরাই প্রতিনিধি :

মীরসরাইয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৈঠকের মধ্যে ভাগিনার ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদ (৪৫) নিহত হয়েছেন।

‎বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। ঘটনার পর থেকে ভাগিনা শাহীন আলম পলাতক।

অভিযুক্ত শাহীন একই বাড়ির মো. হালিমের ছেলে। নিহত হারুনের দুই সন্তান রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।

‎স্থানীয় নজরুল ইসলাম জানান, হারুন ও তার বোন শাহানার সঙ্গে জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মীমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠকে বসেছি। বৈঠকে বোন-ভাগিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগিনাকে মামা চড় দেন। এরপর ভাগিনা ঘরে গিয়ে ছুরি এনে কিছু বুঝে উঠার আগেই মামার বুকে আঘাত করেন। এরপর আমরা তাকে দ্রুত মীরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান বলেন, ভিকটিমকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তিনি হাসপাতালের আসার আগেই মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *