• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন

পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি মেম্বার হিরুর লাশ উদ্ধার

Reporter Name / ১১৩৯ Time View
Update Time : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

পটিয়া প্রতিনিধি |

চট্টগ্রামের পটিয়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউপি সদস্য শামসেদ হিরু। আজ শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ তার শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করে।

তার মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তার এ মৃত্যুকে অনেকে আত্মহত্যা বললেও অনেকে সেটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করছেন।

সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মৃত মোঃ শুক্কুর মেম্বারের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, পটিয়া সরকারী কলেজ ছাত্র‍লীগের সাবেক সাংঠনিক সম্পাদক শামশেদ হিরু রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে গল্প করেন। তার বিরুদ্ধে থানায় মামলা থাকার কারণে সে রাতে তার বসত ঘরে না থেকে পার্শ্ববর্তী একটি ঘরের কাচারি ঘরে থাকতো। প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তার স্ত্রী তাকে ডাকতে গিয়ে সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দিয়ে দেখে সে রশিতে ঝুলছিল।

পরে দরজা ভেঙে দেখতে পায় তার বুকে রক্তও রয়েছে। এসময় পুলিশ খবর পেয়ে উদ্ধার করে তার লাশটি থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আত্মহত্যা করলে অনেক সময় নাক দিয়ে রক্ত বের হয় হয়। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *