• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান চট্টগ্রামের ইপিজেডে নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত পুরনো দিনের সকল গ্লানী ভুলে নতুনত্বকে স্বাগত জানিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনুক সমৃদ্ধ সু-স্বাস্থ্য জীবন ও অনাবিল সুখ -মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দুর্ভোগ ঘুচানো অতীব জরুরী-মোঃ ফয়েজ আহম্মদ পাটোয়ারী বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ

আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

Reporter Name / ৬৫৪ Time View
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

  • মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় বার্তা সংস্থা বাসস জানায়, সরকারি হাসপাতাল ছাড়াও সব বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছেছবি:দৈনিক আজকালের দর্পণ 

প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহতদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

তিনি বলেন, তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

২১: ২৭ , জুলাই ২১

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা তিন দিন স্থগিত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে আগামী তিন দিনের জন‍্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে।

২১: ০২ , জুলাই ২১

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তা প্রকাশ করা হয়েছে।

২০: ৫৬ , জুলাই ২১

বিভিন্ন হাসপাতাল ঘুরে বার্ন ইনস্টিটিউটে মেয়েকে পেলেন তিনি

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে, তার ৫-৭ মিনিট পর সেখানে যান আবুল কালাম আজাদ। কারণ, তাঁর মেয়ে মুনতাহা তোয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী।

এই বাবা বলেন, তখন ফায়ার সার্ভিসও আসেনি। তবে সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল। মেয়ের খোঁজে সেনাবাহিনীকে টপকে এগিয়ে যান তিনি। গিয়ে দেখেন ১০-১৫টি লাশ ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। সবগুলো ক্ষতবিক্ষত। বিস্তারিত পড়তে ক্লিক করুন

রাজশাহীতে পাইলট তৌকিরের বাড়িতে কান্নার রোল

তৌকির ইসলাম প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন—এ খবরে পরিবারের সদস্যরা আজ সোমবার সকাল থেকেই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু দুপুরের পর সেই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান তাঁরা। সঙ্গে সঙ্গে থেমে যায় সব উচ্ছ্বাস। বিকেলে রাজশাহী নগরের উপশহর এলাকায় তৌকিরদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কিছুক্ষণ পরপর কান্নার রোল ভেসে আসতে শোনা যায়। বিস্তারিত পড়তে ক্লিক করুন

২০: ১১ , জুলাই ২১
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২০

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।

এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন। নিহত ২০ জন।

২০: ০৪ , জুলাই ২১

বিমান বিধ্বস্তের ঘটনায় ‘ভালো রকমের তদন্ত’ করা হবে, বললেন শিক্ষা উপদেষ্টা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ‘ভালো রকমের তদন্ত’ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসার জন্য আমরা ভীষণ রকমভাবে অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি এখানে হবে না। আমরা এটাও মনে করি যে এই দুর্ঘটনার একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার, সেটাও করা হবে।’

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তার আগে তিনি ক্ষতিগ্রস্ত স্কুল ভবন ঘুরে দেখেন এবং উদ্ধার তৎপরতা নিয়ে খোঁজখবর নেন।

১৯: ৩০ , জুলাই ২১

মরদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাঁদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

১৮: ৪৩ , জুলাই ২১

জাতীয় বার্ন ইনস্টিটিউটে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ছিলেন। এতে হাসপাতালের সামনে ব্যাপক ভীড় তৈরি হয়েছে।

আজ সোমবার বিকেলে এই হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এর আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

এদিকে এই হাসপাতালের সামনে ব্যাপক ভীড় দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যদের মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *