• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন

কর্ণফুলীতে ছিনতাই চক্রের দুর্ধর্ষ চার সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১২৮৯ Time View
Update Time : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

কর্ণফুলী প্রতিনিধি আজকালের দর্পণ| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার সদস্যের একটি পুরনো ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে শিকলবাহা ইউনিয়নের নতুন উপজেলা কমপ্লেক্সের গেইট এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী থানা পুলিশের মোবাইল টিম এদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন—পটিয়ার জিরি ইউনিয়নের মো. আব্দুল হামিদ ওরফে হালিম (২৪), কোতোয়ালী থানার খোয়াজনগরের মো. সাজেদুর রহমান ওরফে সজিব (২২), কক্সবাজারের উখিয়ার নুর আলম ওরফে শাহীন (১৯) এবং কর্ণফুলীর চরলক্ষ্যার নেজাম উদ্দিন ওরফে রেজোয়ান (১৯)। চারজনেরই বয়স ২০ বছরের নিচে হলেও ছিনতাই জগতে তারা ‘পরিচিত মুখ’ বলে দাবি পুলিশের।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা একাধিকবার ছিনতাই ঘটনায় জড়িয়েছে। কখনও যাত্রী সেজে সিএনজিতে উঠে, কখনও চলন্ত গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট করত তারা। টার্গেট ছিল নির্জন সড়ক ও রাতের পথচারীরা।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, “তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে অতীত কর্মকাণ্ডেরও তথ্য খতিয়ে দেখা হবে।”

পুলিশ বলছে, কর্ণফুলীর বিভিন্ন এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। গ্রেপ্তারের ফলে অন্তত সাময়িকভাবে হলেও এলাকাবাসী কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.