• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

বিমান বিধ্বস্তে নিহত মাসুমার দাফন সম্পন্ন, শোকাহত গ্রামবাসী

Reporter Name / ৯৬২ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ভোলা প্রতিনিধি :

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হওয়া মাসুমা (৩৮) মারা গেছেন। দগ্ধ অবস্থায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। শনিবার রাতেই মাসুমার নিথর দেহ পৌঁছায় তার গ্ৰামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এরপর থেকে স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করেন তাকে শেষবার এক নজর দেখতে। বাতাস ভারী হয়ে ওঠে তাদের কান্নার রোল আর আহাজারিতে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহত মাসুমার স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। মাসুমা তার স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন।

শনিবার সকাল সোয়া ১০টায় মাসুমা মারা যান বলে জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি সাংবাদিকদের জানান, মাসুমার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে আর এ দুর্ঘটনায় নিহত হলো ৩৫ জন।

রবিবার সকালে ভোলার বোরহানউদ্দিন বড় মানিকা ইউনিয়নে কুড়ালিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থান রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
নিহত মাসুমার স্বামী মো. সেলিম জানিয়েছেন, স্কুলের বাচ্চাদের উদ্ধার করতে গিয়েই দগ্ধ হয়ে তার স্ত্রী নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *