• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা সুমন গ্রেপ্তার

Reporter Name / ১৪৪৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাট এলাকার সন্দ্বীপ কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মো. সুমন দীর্ঘদিন ধরে হাটহাজারী এলাকায় আত্মগোপন করে আছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারী থানায় মোট ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ এপ্রিল ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, ২৮ জুলাই দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর একটি বিশেষ দল সন্দ্বীপ কলোনি এলাকায় অভিযান চালায় এবং সুমনকে আটক করে। তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া সুমন (৪২) চট্টগ্রামের হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনি এলাকার বাসিন্দা মো. মজিবুল হকের ছেলে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মো. সুমন একজন পলাতক সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা হিসেবে পরিচয় ছিলো বলে জেনেছি দীর্ঘদিন ধরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

তিনি আরও বলেন, “সুমনের গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *