• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

Reporter Name / ১৫১৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। স্থানীয়রা জানান, বিকেলে আলমগীর চারা বট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সিএনজি অটোরিকশাযোগে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আজকালের দর্পণকে বলেন, “কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি।” এদিকে, নিহত আলমগীর যুবদলের কর্মী বলে দাবি করেছে রাউজান উপজেলা বিএনপি। উল্লেখ্য, রাউজানে গত বছরের ৫ আগস্টের পর থেকে অন্তত ১৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার বেশিরভাগই রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত থেকে ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *