• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কী হতে যাচ্ছে ডিসেম্বরে? সত্যিই কী ফিরছে শেখ হাসিনা চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ

কী হতে যাচ্ছে ডিসেম্বরে? সত্যিই কী ফিরছে শেখ হাসিনা

Reporter Name / ৪১ Time View
Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

আজকালের দর্পণ নিউজ ডেস্ক:

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন—ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন। তার এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে হাসিনার সেই ঘোষণার পর থেকে দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুটা উদ্বুদ্ধ হয়েছেন। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বেড়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রশ্ন উঠেছে, এটি কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম মনে করেন, শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি বলেন, ‘হাসিনা আর দেশে ফিরবেন না।’

তবে হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রভাব আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা দলটির নেতা-কর্মীদের একটি অংশ নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। ঝটিকা মিছিল বেড়েছে। এসব ঘটনায় ধরপাকড় ও গ্রেফতারের সংখ্যাও বাড়ছে।

বিষয়টি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমালোচনা করছেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে নিরাপদে অবস্থান করছেন। অথচ দেশে ফেরার ঘোষণা দিয়ে তারা দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। মিছিল-সমাবেশে অংশ নিতে গিয়ে গ্রেফতার ও মামলার মুখে পড়তে হচ্ছে দলটির অনেক নেতা-কর্মীকে।হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতও বিবিসি বাংলাকে বলেছেন, প্রতিকূল পরিস্থিতি থাকলেও ডিসেম্বরেই দেশে ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্য সামনে রেখে সারা দেশে দলকে সাংগঠনিকভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরাফাতের মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা বিএনপি সরকারের জন্য সহজ হবে না। তবে তিনি মনে করেন, শেখ হাসিনা নিজের ঘোষিত পরিকল্পনা অনুযায়ীই দেশে ফিরবেন।

এদিকে সোমবার রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে দেখা গেছে, শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।

তবে দেশে ফিরলেই শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সব মিলিয়ে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে তার দেশে ফেরার পরিকল্পনার একটি বাস্তব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু ভারত থেকে প্রত্যাবর্তন, আইনি জটিলতা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি—সবকিছু মিলিয়ে ডিসেম্বরের ঘোষণাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা এখনো অনিশ্চিত।

এদিকে শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের প্রতিক্রিয়ায় সোমবার তিনি বলেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

ধন্যবাদ পাসে থাকবেন.

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *