দর্পণ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মফস্বল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় জোরালো ভাবে কাজ করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশ থেকে প্রতিটি জেলায় ও উপজেলা পর্যায় থেকে তৃণমূল সাংবাদিকদের নিয়ে জাতীয় নির্বাহী কমিটি গঠনকল্পে সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা – (বিজেএসএস) জাতীয় নির্বাহী পরিষদের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন কার্যক্রমে ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করায় দৈনিক আজকালের দর্পণ পত্রিকার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা – (বিজেএসএস) চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ কে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অভিনন্দন প্রেরণ করেন দৈনিক আজকালের দর্পণ কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, নির্ভীক সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ ১৯৮৯ ইং সাল থেকে দৈনিক বাংলাবাজার পত্রিকায় দায়িত্ব পালনের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩৭ বৎসর দেশে বিদেশে বহু পত্র-পত্রিকায় টেলিভিশনে সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের জীবন মান উন্নয়নে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক লেখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বর্তমানে তিনি নিজের সম্পাদনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ। তিনি আগামী দিনের কমিটির নেতৃত্ব দেবেন, যার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা।
জানা যায়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত একটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করার অলাভজনক প্রতিষ্ঠান । বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন এর প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও ঐক্যবদ্ধ করা। সারাদেশব্যাপী বিভিন্ন জেলা ও আঞ্চলিক কমিটিকে কেন্দ্র করে এই সংগঠনের পরিচিতি সভা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়।