• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মৃত দুর্গন্ধযুক্ত পচাঁ মুরগি—প্রশাসনের নজরদারি জরুরী চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ

Reporter Name / ৩০ Time View
Update Time : শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

দর্পণ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মফস্বল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় জোরালো ভাবে কাজ করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশ থেকে প্রতিটি জেলায় ও উপজেলা পর্যায় থেকে তৃণমূল সাংবাদিকদের নিয়ে জাতীয় নির্বাহী কমিটি গঠনকল্পে সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা – (বিজেএসএস) জাতীয় নির্বাহী পরিষদের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন কার্যক্রমে ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে, আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করায় দৈনিক আজকালের দর্পণ পত্রিকার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা – (বিজেএসএস) চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ কে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অভিনন্দন প্রেরণ করেন দৈনিক আজকালের দর্পণ কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, নির্ভীক সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ ১৯৮৯ ইং সাল থেকে দৈনিক বাংলাবাজার পত্রিকায় দায়িত্ব পালনের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩৭ বৎসর দেশে বিদেশে বহু পত্র-পত্রিকায় টেলিভিশনে সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের জীবন মান উন্নয়নে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক লেখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বর্তমানে তিনি নিজের সম্পাদনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ। তিনি আগামী দিনের কমিটির নেতৃত্ব দেবেন, যার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা।

জানা যায়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি  প্রতিষ্ঠিত একটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করার অলাভজনক প্রতিষ্ঠান । বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন এর প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও ঐক্যবদ্ধ করা। সারাদেশব্যাপী বিভিন্ন জেলা ও আঞ্চলিক কমিটিকে কেন্দ্র করে এই সংগঠনের পরিচিতি সভা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *