• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মৃত দুর্গন্ধযুক্ত পচাঁ মুরগি—প্রশাসনের নজরদারি জরুরী চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : নাহিদ

Reporter Name / ৮৭১ Time View
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি করা উচিত। কমিটিতে সরকারের বাহিরের এবং স্কুলের কমিটির সদস্যদেরও রাখতে হবে। খবর বাসসের।

দুর্ঘটনায় লাশ গুমের প্রচারণার বিষয়ে নাহিদ বলেন, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় লাশ গুম করার একটি প্রচারণা দেখা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আসা উচিত ছিলো। দুর্ঘটনার সময় সেখানে কতজন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী ছিল এবং কতজন হতাহত আছেন, এগুলো সবসময় সরকারকে আপডেট করা উচিত। সরকারকে আহত এবং নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ এবং এটি ব্যাপকভাবে প্রচার করতে হবে।

নাহিদ বলেন, গতকাল রাত তিনটার পর আমরা জেনেছি এদিনের এইচএসসি পরীক্ষা হবে না। অন্য উপদেষ্টাগণ শিক্ষা উপদেষ্টাকে ফোনেও পাচ্ছিলেন না। সরকারের উপদেষ্টাদের মধ্যেই সমন্বয় নেই। সরকারি উপদেষ্টারা দায়িত্ব নিয়ে কাজ করলে সচিবালয়ে আজকে এমন ঘটনা ঘটতো না।

তিনি আরও বলেন, দেশের একটি ইমার্জেন্সি অবস্থায় যেখানে শিক্ষার্থীরাসহ সবাই ট্রমাটাইজ, এই পরিস্থিতিতে সরকার ও উপদেষ্টারা যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *