• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনার ট্যালেন্ট হান্ট

Reporter Name / ১৫৩৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ক্যাম্পাসে গত ২১ জুলাই চট্টগ্রাম ইপিজেডস্থ বিদেশি শিল্পপ্রতিষ্ঠান কেনপার্ক বাংলাদেশ (প্রাঃ) লিঃ কর্তৃক ফ্যাশন ডিজাইনার ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সিবিইউএফটি’র শিক্ষার্থীদের চাকরি প্রদানের লক্ষ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে। সিবিইউএফটি’র ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এ আয়োজনে অংশগ্রহন করে। এ উপলক্ষ্যে কেনপার্ক বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর একটি প্রতিনিধি দল ছাত্র–ছাত্রীদের সহিত তাদের ফ্যাশন ডিজাইনিং উদ্ভাবনী কৌশল ও নানাবিধ বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পরবর্তিতে সিবিইউএফটি’র ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী’র সহিত কেনপার্ক প্রতিনিধিদল মতবিনিময় করেন। প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী কেনপার্ক কর্তৃপক্ষকে ট্যালেন্ট হান্ট উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং সিবিইউএফটি’র ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের একাডেমিক মান আরো বাড়ানোর ক্ষেত্রে প্রতিনিধিদলের বিভিন্ন পরামর্শ ও মতামত প্রত্যাশা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিইউএফটি’র ডীন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান এবং কেনপার্ক বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *