• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন

Reporter Name / ১৩৬১ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

 নারায়ণগঞ্জ প্রতিনিধি:

 অনলাইন ভার্সন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক দল এবং শহীদ পরিবারের সদস্যরা এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।

এদিন প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃতে পুলিশ প্রশাসন শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এরপর জেলা পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন কলেন।

তারপর জেলা বিএনপি, মহানগর বিএনপি, জাতিয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ২০২৪ সালের আজকেই এই দিন যা আমরা ৩৬ জুলাই হিসেবে বলে থাকি এটি ঐতিহাসিক একটি দিন। হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ দেড় শতকের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে এই গণঅভ্যুথান হয়েছিল।

তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোন বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটবে। কারো অধিকার হরণ হবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। দেশের প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট গতিতে চলবে। আমরা এই গণঅভ্যুথানে শহীদ হওয়া সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *