• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন

পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ১০৮৯ Time View
Update Time : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নিউমার্কেট প্রতিনিধি :

চট্টগ্রামে পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি, খাবারে শিল্প লবণ ব্যবহারসহ নানান অভিযোগে ৫টি প্রতিষ্ঠানে মোট ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তাধিকার।

বুধবার ( ৯জুলাই) নগরীর নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন বিভিন্ন হোটেল ও ফার্মেসীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয় কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযানে পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করার জন্য গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, খাদ্য দ্রব্যের মধ্যে তেলাপোকার বিচরণ থাকায় আজাদী হোটেল এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে শিল্প লবণ ব্যবহারের অভিযোগে গণি হোটেলকে ১০ হাজার টাকা, এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় কাদের ফার্মেসিকে ২ হাজার এবং আগের মূল্য কেটে অধিক মূল্য বসিয়ে ঔষধ বিক্রয় করায় শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভোক্তাধিকার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে ৫টি প্রতিষ্ঠানে মোট ৭৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *