• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন

সব মামলায় জামিনে মুক্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

Reporter Name / ১১০০ Time View
Update Time : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সব মামলায় জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ, কে, এ, এম মাসুম ওনার জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সাবেক পিজি হাসপাতাল ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়।

নিয়ম মাফিক সব জামিন নামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়।

জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ মোট ৬ বার সংসদ সদস্য হিসাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করেন। ২০২৪ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম – ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়  ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *