• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় গ্রেফতার ১

Reporter Name / ১৩৭৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস থেকে মূল্যবান প্রায় ১৫ কেজি তামার তার পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা রেশম বাগান চেক পোস্টে এক সিএনজি তল্লাশি করে এই চোরাই তামার তারসহ উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মজিদপুর জয়নাল আবেদীনের ছেলে।

এই ঘটনায় কর্ণফুলী পেপার মিলস কতৃপক্ষ তার বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম। তিনি জানান, গতরাতে পুলিশের আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চলাকালীন সময়ে চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন রেশমবাগান ফরেনার চেকপোস্টের সামনে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে আনুমানিক ১৫ কেজি তামার তার উদ্ধার করা হয় এবং অবৈধ তামার তার বহনের সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসব তামার তার কর্ণফুলী পেপার মিলস থেকে পাচার হচ্ছে সেটা নিশ্চিত হওয়ার পর কেপিএম কতৃপক্ষ গতরাতে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস এলাকায় দিন দিন বাড়ছে চুরির ঘটনা। মিলসটির আবাসিক এলাকার বাসা বাড়িতে চুরি, নেটওয়ার্ক টাউয়ারে চুরির ঘটনার পর সর্বশেষ মিলের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *