• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন

একাদশে ভর্তি : প্রথম ধাপে আবেদনের সময় বাড়ল

Reporter Name / ১৪৫৬ Time View
Update Time : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

 আজকালের দর্পণ 

চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে শিক্ষার্থীদের আবেদনের সময় চার দিন বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১৫ আগস্ট শুক্রবার রাত ৮টা পর্যন্ত। রোববার একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) সময় বাড়ানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৩০ জুলাই দুপুর ১২টা থেকে। শেষ সময় ছিল ১১ আগস্ট। ১২ আগস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি এবং ১৩ ও ১৪ অগাস্ট পুনঃনিরীক্ষণে ফল পরবর্তী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করার কথা ছিল। তবে আবেদনের সময় শেষের আগের দিনই সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এখন পুনঃনিরীক্ষণের ফল পরবর্তী শিক্ষার্থীরাসহ অন্যান্য ভর্তিচ্ছুরা ১৫ আগস্ট রাত পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। ১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। এরপর ২০ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ২২ আগস্ট রাত ৮টার মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে। খবর বিডিনিউজের। ২৩–২৫ আগস্ট দ্বিতীয় পর্যায়ের ও ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ আগস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ আগস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *