মোহাম্মদ এরশাদ, আরব আমিরাত থেকে:
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্থানীয় আইন-কানুন, সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর আয়োজনে এবং বাংলাদেশ সমিতি ফুজাইরাহ এর সহযোগিতায় এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ২৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সমিতি ফুজাইরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের ইউএই-এর প্রচলিত আইন, স্থানীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মক্ষেত্রে অধিকার ও দায়িত্ব, নিরাপদ কর্মপরিবেশ, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ এবং বিভিন্ন কনস্যুলার সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল আচরণ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকা এবং ইউএই-এর সাইবার আইন যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়।
এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখি এবং ইউএই-এর আইন ও স্থানীয় নিয়মকানুন মেনে চলি।