• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন

জেলে ছদ্মবেশে মাদক পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

Reporter Name / ১১২১ Time View
Update Time : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

নাফনদীতে মাছ ধরা অজুহতে  জেলে ছদ্মবেশে  মাদক পাচার কালে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অভিযানে একজন আটক, এ সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. শামসুল আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মো. ভুলু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।

তিনি বলেন, সম্প্রতি নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে জানা যায়, পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশের জেলের বেশে বিপুল পরিমান মাদক চোরাচালান করবে।

পরিস্থিতির বিবেচনায় ২৮ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালি বিওপি’র টহল দল  বিআরএম-১৯ হতে আনুমানিক ১ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে
আঞ্জুমানপাড়া বেড়ীবাধে স্থানে অবস্থান করে।

এ সময় আনুমানিক আড়াই ঘন্টা পরে ২ জন জেলে সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং জেলের ছদ্মবেশে থাকা মোঃ শামসুল আলমকে আটক করে।

পরবর্তীতে আটক ব্যাক্তির ঘাড়ে ঝোলানো কালো রঙ্গের একটি ব্যাগের মধ্যে থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *