• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ বাংলাদেশ রেলওয়ের অর্থনীতিতে ভাগ্য পরিবর্তনে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ……….. বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আফজাল….. বাংলাদেশ রেলওয়ে মহা-পরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়!

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রামের কারখানার আগুন

Reporter Name / ৮৩৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখনও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

ফায়ার সার্ভিসের ২৩টি এবং বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট মিলিয়ে মোট ২৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরাও কাজ করেন আগুন নিয়ন্ত্রণে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিস রোবটও ব্যবহার করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

সিইপিজেড সূত্রে জানা যায়, অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল তোয়ালে ও ক্যাপ উৎপাদন করে, আর জিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হতো সার্জিক্যাল গাউন। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ভবনের সর্বোচ্চ তলায় অবস্থিত গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *