• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিরবিদায়! বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া আনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ “পুলিশের সুখ-দুঃখ” কলামে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ চট্টগ্রামে মীরসরাইয়ের বিশিষ্ট্য শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপি’র কন্যার বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে মৃত দুর্গন্ধযুক্ত পচাঁ মুরগি—প্রশাসনের নজরদারি জরুরী চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’পা হারালো সাংবাদিক আবদুল মান্নান রানা সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহ আমানত বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ, ২ যাত্রী আটক

Reporter Name / ৭০৫ Time View
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ আমদানি পাকিস্তানি ভিউ-ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-350 এর দুই যাত্রীর কাছে এ পণ্য পাওয়া যায়।ওই দুই যাত্রী হলেন, ফেনী ছাগলনাইয়া এলাকার নূর নবী এবং হাটহাজারী উপজেলার মো: মিজানুর রহমান। পরে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সাড়ে ৬টার সময় দুজনকে তল্লাশি করে এনএসআইয়ের চট্টগ্রাম বিমানবন্দর টিম।

এ সময় তাদের কাছ থেকে ১৯০ কার্টুন প্লাটিনাম সিগারেট ৯২০ পিছ পাকিস্তানি নিষিদ্ধডিউ ক্রিম জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৮৭ হাজার টাকা।

উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলেও জানান বিমানবন্দরের এ কর্মকর্তাঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *