• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে যত্রতত্র পার্কিং, বাড়ছে যানজট ও দুর্ঘটনা দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল বোয়ালখালীর প্রকৌশলীর বৈদ্যুতিক তার ও বাঁশ দিয়ে দফায় দফায় মারধর, পড়ে থাকা দেহের পাশে বসে ধূমপান কী হতে যাচ্ছে ডিসেম্বরে? সত্যিই কী ফিরছে শেখ হাসিনা চট্টগ্রামের মীরসরাইয়ের ‘বারইয়ারহাট প্রেস ক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা মীরসরাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে মিঠাছড়া স্কুলের দুই শিক্ষককে সংবর্ধনা আমিরাতের ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জাতিসংঘের আন্তজার্তিক বৈঠকে,রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আ.লীগের বাংলাদেশ রেলওয়ের অডিট আপত্তিকে ঘিরে মহাপরিচালক মহোদয় কে বিতর্কিত করার অপচেষ্টা?……….ৃ

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

Reporter Name / ১৭৫৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

জীবন কৃষ্ণ দেবনাথ:

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হালুক গোরগুনের সঙ্গে তুরস্কের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রধান উপদেষ্টার কার্যালয়। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সিএসএসবি) সরাসরি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অধীনে কাজ করে। খবর বিডিনিউজের।

এ সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে। পাশাপাশি তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশের সমরাস্ত্র ক্রয়–বিক্রয় ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ব্যবস্থাপনাও করে এসএসবি।

গত জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য তুরস্ককে আহ্বান জানান।

জবাবে ওমের বোলাত বলেন, টেক্সটাইল খাত ছাড়াও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও বৈচিত্র্যময় করা সম্ভব। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *